ধানমন্ডি ৩২ নম্বর। এটি বাঙালির একটি ইতিহাস। জাতির পিতা বঙ্গবন্ধুর অবয়ব। ৩২ নম্বর বললেই চোখের সামনে সবার আগে ভাসে বঙ্গবন্ধু!যেখানে ৭৫ এর ১৫ আগস্ট রচিত হয় এক কালো অধ্যায় ।স্মরিত হয় জাতির পিতার রক্তে রঞ্জিত সেই সিঁড়ি!
৫ ফেব্রুয়ারি ‘২৫ এ ধানমন্ডি ৩২ বিক্ষোভকারীরা দখল করে এবং ধ্বংস করে। ঐতিহাসিক এই ভবনটি বিশেষ তাৎপর্যপূর্ণ ছিল। পরবর্তীতে এটি বঙ্গবন্ধু সৃতি জাদুঘরে পরিণত হয়।৫ আগস্ট ‘২৪ এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের কয়েক মাস পর চলমান রাজনৈতিক অস্থিরতার সময় এই ভবনটি বিক্ষোভকারীদের দ্বারা গুঁড়িয়ে দেওয়া হয়।
ধানমন্ডি ৩২ ছিল বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের ব্যক্তিগত বাসভবন। ১৯৭৫ সালের ১৫ আগস্টে কতিপয় বিপদ্গামী মধ্য সারির সশস্ত্র অফিসারদের দ্বারা সংগঠিত
সেনা অভ্যুত্থানে বঙ্গবন্ধু ও পরিবারের অধিকাংশ সদস্য নির্মমভাবে নিহত হন। ১৯৯৪ সালে এই ভবনটিকে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর হিসেবে রূপান্তরিত করা হয়। সেখানে বঙ্গবন্ধুর ব্যবহৃত বিভিন্ন নিদর্শন ও স্মৃতিচিহ্ন সংরক্ষিত ছিল।
২০২৪ সালের আগস্টে, রাজনৈতিক অস্থিরতা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশত্যাগের পর বিক্ষোভকারীরা ব্যাপক সহিংসতার মধ্যে এই জাদুঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ চালানো হয়। ভবনের অভ্যন্তরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং অনেক মূল্যবান নিদর্শন লুটপাট হয়।
এসব হামলার পরও ভবনটি টিকে ছিল ।
তবে ৫ ফেব্রুয়ারি ২০২৫-এ বিক্ষভকারীরা ( মুলত স্বাধীনতা বিরোধীরা) ধানমন্ডি ৩২ ভবনটি সম্পূর্ণরূপে গুঁড়িয়ে দেয়..!!!