কেসিসি একাদশ ও বৈষম্যবিরোধী ছাত্র একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা আগামী শনিবার 

ছাত্র-জনতার জুলাই গণঅভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষ্যে খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে আগামী শনিবার বিকেল ৪টায় জেলা স্টেডিয়ামে কেসিসি একাদশ ও বৈষম্যবিরোধী ছাত্র একাদশের মধ্যে প্রীতি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।

কেসিসি প্রশাসক মো: ফিরোজ সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির