খুলনায় শিক্ষা অফিসের এক কর্মকর্তা গুলিবিদ্ধ

ছবি অনলাইন।

নিউজ ডেস্কঃ

খুলনায় শিক্ষা অফিসের এক কর্মকর্তা বাসা থেকে মেয়ের জন্য খাবার কিনতে বের হয়ে গুলিবিদ্ধ হয়েছেন । আহত অবস্থায় তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে।

আজ রবিবার (৮ নভেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে খুলনা মহানগরীর মিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহত ব্যক্তির নাম মো. মসিউর রহমান (৫৯)। তিনি খুলনা জেলার রূপসা উপজেলা শিক্ষা অফিসের হিসাবরক্ষক পদে কর্মরত রয়েছেন।