নিউজ ডেস্কঃ
খুলনা মহানগরীর টুটপাড়া এলাকা থেকে নূর আজিম বাহিনীর ৬ সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের এক সহযোগীর বাসা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) গভীর রাতে টুটপাড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সবুজ শেখ (২৮), বিশ্বজিৎ হাওলাদার (২৭), তাসিন ওরফে কাজল (২০), রব্বানী সরদার (২৮), সাইফুল ইসলাম (২০) ও রাসেল শেখ (২৫)।