খুলনা জেলার ফুলতলা থানা পুলিশ ১১ পিচ ইয়াবাসহ ১ জনকে গ্রেফতার করেছে। গত ২৬/০৮/২০২৫ খ্রিঃ রাত অনুমান ২০.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে ফুলতলা থানাধীন ডাউকোনা (পশ্চিমপাড়া) গ্রাম এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতের নাম- ১। আশিবুর রহমান @ দিপু (২৬) । গ্রেফতারের সময় তার হেফাজত হতে ১১ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আশিবুর রহমান একজন মাদক ব্যবসায়ী। সে বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য নিজের হেফাজতে রাখতো এবং সুবিধাজনক সময়ে এগুলো বিক্রি করতো।
এই ঘটনায় ফুলতলা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ মূলে একটি মামলা রুজু করা হয়েছে।খবরঃ বিজ্ঞপ্তির