খুলনা জেলার ডুমুরিয়া থানা এলাকায় অষ্টম শ্রেণীর ছাত্রীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে ডুমুরিয়া থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- ১। নারায়ন চন্দ্র রায় (৬০)।
অদ্য ২৭/০৮/২০২৫ তারিখ সকাল অনুমান ০৭.৩০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে ডুমুরিয়া থানাধীন জিয়ালতলা এলাকা হতে তাকে গ্রেফতার করা হয়।
প্রাথমিকভাবে জানা যায়, গ্রেফতারকৃত নারায়ন চন্দ্র রায় একটি আশ্রমের ধর্মগুরু এবং ভিকটিমের পরিবারের পূর্ব পরিচিত। সে এলাকায় বিভিন্ন রোগের চিকিৎসা প্রদান করে থাকে। ভিকটিমের চাচী অসুস্থ্য থাকায় গত ১৬/০৭/২০২৫ খ্রি. রাতে নারায়ন চন্দ্র রায় ভিকটিমের অসুস্থ্য চাচীকে দেখতে যায়। এর প্রেক্ষিতে ভিকটিমের পরিবার ঘরোয়াভাবে একটি ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান শেষ হতে অনেক রাত হওয়ায় ভিকটিম উক্ত বসতঘরের মাঝের রুমের ফ্লোরে ঘুমিয়ে পড়ে। অনুষ্ঠান ১৭/০৭/২০২৫ খ্রি. রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় অনুষ্ঠান শেষ হয়। ভিকটিম ফ্লোরে ঘুমিয়ে পড়ায় এবং রাত অনেক হওয়ায় তাকে রুমে রেখে সবাই যার যার রুমে চলে যায় এবং গ্রেফতারকৃত নারায়ন চন্দ্র রায় উক্ত ঘরের খাটের উপর ঘুমিয়ে পড়ে। পরবর্তীতে ঐ রাতেই অনুমান ০৩.৩০ ঘটিকা হতে ০৬.০০ ঘটিকার মধ্যবর্তী সময়ে নারায়ন চন্দ্র রায় সুযোগ বুঝে ভিকটিমকে ধর্ষণের চেষ্টা করে। কিন্তু ভিকটিমের ঘুম ভেঙ্গে যাওয়ায় ব্যর্থ হয়।
এই ঘটনায় ভিকটিমের পিতা বাদী হয়ে ডুমুরিয়া থানায় এজাহার দায়ের করলে অদ্য ২৭/০৮/২০২৫ খ্রিঃ ডুমুরিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) মূলে একটি মামলা রুজু করা হয়। খবরঃবিজ্ঞপ্তির