ব্লগ
স্বাধীনতার পর অদ্যবধি যা হয় নাই প্রায় অর্ধশতাধিক অর্ডিন্যান্স জারি করে সরকারকে সহযোগিতা করছিঃ চিঠিতে রাষ্ট্রপতি
নিউজ ডেস্কঃ পররাষ্ট্র উপদেষ্টা মোঃ তৌহিদ হোসেন বরাবর পাঠানোর জন্যে চিঠিটি স্বাক্ষর করেন মহামান্য রাষ্ট্রপতি…
জনাব ইউনুস ও আসিফের আওয়ামী লীগ প্রসঙ্গে দ্বিমুখী বক্তব্য, দাবায়ে রাখতে পারবা নাঃ আক্রান্ত বাংলাদেশ!
জনমত-পর্যালোচনা ড.ইউনুস ও আসিফ নজরুলের ক্ষমতার শীর্ষ নেতৃত্বই লক্ষ। যা (এই ইউনুস সরকার) ক্ষমতা গ্রহণের পর…
আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহারের সম্ভাবনা নেইঃ আইন উপদেষ্টা আসিফ নজরুল
নিউজ ডেস্কঃ আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার হবে এমন কোন সম্ভাবনা নেই। বরিশাল নগরীর শংকর…
দাকোপে পূজামন্ডপ পরিদর্শনে খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল
ছবি ক্যাপশন : দাকোপ উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করেন খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল বুধবার (০১ অক্টোবর) দাকোপ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। বিকাল থেকে গভীর…
মানুষ নির্বিঘ্নে ধর্মীয় উৎসব পালন করছেঃ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আজ (বুধবার) দুপুরে যশোর জেলার কেশবপুর উপজেলার…
খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুলর বটিয়াঘাটায় পূজামন্ডপ পরিদর্শন
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল বলেছেন, দূর্গা পূজা মন্দির পরিদর্শনকালে উপস্থিত পূজারী ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে জিয়াউর রহমান পাপুল বলেন, আপনারা নিশ্চিন্তভাবে আপনাদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা পালন করবেন। আমাদের বিএনপির সকল নেতাকর্মী আপনাদের সেবার জন্যে প্রস্তুত রয়েছে। পূজা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আমাদের নেতাকর্মী সমন্বয় মনিটরিং সেল গঠন ও আপনাদের সেবার জন্যে দায়িত্ব দেয়া হয়েছে। আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমি দাকোপ-বটিয়াঘাটা’র প্রত্যেকটি পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছি। তিনি আরো বলেন, যখনই কোনো সমস্যায় পড়বেন আপনারা আমাকে ফোন দিবেন, পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রতিটি মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক দের নিয়ে হোটসআপ গ্রুপ খোলা হয়েছে। প্রত্যেকটি এলাকা ও অঞ্চলে আপনাদের সেবার জন্যে আমাদের লোকজন রয়েছে। এই পূজায় আপনারা আমাদের জন্যে আশীর্বাদ করবেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, আপনাদের আশীর্বাদ কামনা করছি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই। মঙ্গলবার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কমিটির মন্দির ও পূজা কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ জামাল উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, আব্দুস সাত্তার আকন, আসাবুর রহমান, ফজলুল হক ফারুক, মাসুম বিল্লাহ, তারেক হাবিবুল্লাহ, আজমল হোসেন লিটন, শাকিল আহমেদ, শাহীন খান, রফিক গাজী, মো: মনা, হাফিজুর রহমান। সাচিবুনিয়া শীতলামায়ের গাছতলা সর্বজনীন পূজা মন্দিনের সভাপতি বিপ্লব বিশ্বাস, সম্পাদক সুদীপ্ত মণ্ডল, সাচিবুনিয়া মধ্যপাড়া সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি লিটন মন্ডল, সম্পাদক প্রনয় মন্ডল, সাচিবুনিয়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি মিলটন মন্ডলস, সম্পাদক শশধর মজুমদার, রাঙ্গেমারি মনসামায়ের পূজা মন্দিরের সভাপতি প্রান্ত প্রীতিশ রায় সম্পাদক পান্না মন্ডল, চরা কৃষ্ণনগর সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি দেব্রত রায়, সম্পাদক অখিল মন্ডল, নিজ খামার ঠিকরাবাধ পূজা মন্দিরের সভাপতি অশোক রায়, সম্পাদক নিপেন মন্ডল, হোগলাবুনিয়াসার্বজনীন পূজা মন্দিরের সভাপতি নিভানন কুমার রায়, সম্পাদক অংশপতি রায়, কৈয়া বাজার মিলন মাটি মন্দিরের সভাপতি প্রফুল্ল কুমার রায়, সম্পাদক তাপস তরফদার প্রমুখ।
বীর মুক্তিযোদ্ধা নূরুল মজিদ হুমায়ূনের রাষ্ট্রীয় সালাম ব্যতীত দাফন ও জানাজায় বিঘ্ন ঘটানোর অভিযোগ
নিউজ ডেস্কঃ বীর মুক্তিযোদ্ধা নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন গতকাল বুধবার সকাল ৮টা ২০ মিনিটে ঢাকা মেডিকেল…
সাকিবকে বাংলাদেশের হয়ে খেলতে দেওয়া হবে নাঃ আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া
নিউজ ডেস্কঃ যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন,সাকিব আল হাসানকে বাংলাদেশের হয়ে খেলতে…
গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার খুলনা বিশ্ববিদ্যালয়ের নিকট হস্তান্তরের দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত
গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামার খুলনা বিশ্ববিদ্যালয়ের নিকট হস্তান্তরের দাবীতে অদ্য ৩০/০৯/২০২৫ খ্রি. তারিখ রোজ মঙ্গলবার…
আফগানিস্তানে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করা হয়েছে, বাংলাদেশে কবে এই দৃশ্য দেখবোঃ তসলিমা নাসরিন
শরিয়া আইন বাস্তবায়নের অংশ হিসেবে আফগানিস্তানে টেলিযোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়েছে। এবং অশ্লীলতা রোধ করতে…