ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল বলেছেন, দূর্গা পূজা মন্দির পরিদর্শনকালে উপস্থিত পূজারী ও ভক্তবৃন্দের উদ্দেশ্যে জিয়াউর রহমান পাপুল বলেন, আপনারা নিশ্চিন্তভাবে আপনাদের বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা পালন করবেন। আমাদের বিএনপির সকল নেতাকর্মী আপনাদের সেবার জন্যে প্রস্তুত রয়েছে।
পূজা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আমাদের নেতাকর্মী সমন্বয় মনিটরিং সেল গঠন ও আপনাদের সেবার জন্যে দায়িত্ব দেয়া হয়েছে।
আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমি দাকোপ-বটিয়াঘাটা’র প্রত্যেকটি পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছি।
তিনি আরো বলেন, যখনই কোনো সমস্যায় পড়বেন আপনারা আমাকে ফোন দিবেন, পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রতিটি মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদক দের নিয়ে হোটসআপ গ্রুপ খোলা হয়েছে। প্রত্যেকটি এলাকা ও অঞ্চলে আপনাদের সেবার জন্যে আমাদের লোকজন রয়েছে। এই পূজায় আপনারা আমাদের জন্যে আশীর্বাদ করবেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, আপনাদের আশীর্বাদ কামনা করছি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।
মঙ্গলবার বটিয়াঘাটা উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি কমিটির মন্দির ও পূজা কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।
এসব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক এজাজুর রহমান শামীম, খুলনা জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ, মনিরুজ্জামান লেলিন, খুলনা জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি শেখ জামাল উদ্দিন, জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মাসুম বিল্লাহ, আব্দুস সাত্তার আকন, আসাবুর রহমান, ফজলুল হক ফারুক, মাসুম বিল্লাহ, তারেক হাবিবুল্লাহ, আজমল হোসেন লিটন, শাকিল আহমেদ, শাহীন খান, রফিক গাজী, মো: মনা, হাফিজুর রহমান।
সাচিবুনিয়া শীতলামায়ের গাছতলা সর্বজনীন পূজা মন্দিনের সভাপতি বিপ্লব বিশ্বাস, সম্পাদক সুদীপ্ত মণ্ডল, সাচিবুনিয়া মধ্যপাড়া সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি লিটন মন্ডল, সম্পাদক প্রনয় মন্ডল, সাচিবুনিয়া সার্বজনীন দূর্গা মন্দিরের সভাপতি মিলটন মন্ডলস, সম্পাদক শশধর মজুমদার, রাঙ্গেমারি মনসামায়ের পূজা মন্দিরের সভাপতি প্রান্ত প্রীতিশ রায় সম্পাদক পান্না মন্ডল, চরা কৃষ্ণনগর সর্বজনীন পূজা মন্দিরের সভাপতি দেব্রত রায়, সম্পাদক অখিল মন্ডল, নিজ খামার ঠিকরাবাধ পূজা মন্দিরের সভাপতি অশোক রায়, সম্পাদক নিপেন মন্ডল, হোগলাবুনিয়াসার্বজনীন পূজা মন্দিরের সভাপতি নিভানন কুমার রায়, সম্পাদক অংশপতি রায়, কৈয়া বাজার মিলন মাটি মন্দিরের সভাপতি প্রফুল্ল কুমার রায়, সম্পাদক তাপস তরফদার প্রমুখ।