ছবি ক্যাপশন : দাকোপ উপজেলার বিভিন্ন পূজা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে আর্থিক সহায়তা ও উপহার সামগ্রী প্রদান করেন খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র নেতা ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী জিয়াউর রহমান পাপুল বুধবার (০১ অক্টোবর) দাকোপ উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন। বিকাল থেকে গভীর রাত পর্য্ন্ত তিনি উপজেলার মন্ডপে মন্ডপে ঘুরে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।
পূজা মন্দির পরিদর্শন ও শুভেচ্ছা বিনিময়কালে তিনি কয়েকটি মন্ডপে বক্তব্য রাখেন। তিনি মন্দির ও পূজা কমিটির সভাপতি ও সম্পাদকদের হাতে নগদ অর্থ ও উপহার সামগ্রীও বিতরণ করেন।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন খুলনা জেলা সদস্য যথাক্রমে সুলতান মাহমুদ, শেখ শাকিল আহমেদ দিলু, মনিরুজ্জামান লেলিন,দাকোপ উপজেলা বিএনপি সাবেক যুগ্ম আহ্বায়ক ও কৈলাশগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক গাজী জাহাঙ্গীর আলম, চালনা পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মোঃ আল আমিন সানা, খুলনা জেলা সেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন আনো, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক গাজী ফয়সাল আলম, আইয়ুব কাজী, জুলফিকার আলী, মাসুম বিল্লাহ, মুনসুর মীর, মঈন খান,বটিয়াঘাটা উপজেলা বিএনপির আহবায়ক এজাজুর রহমান শামীম প্রমূখ।
পরিদর্শনকালে পাপুল বলেন,পূজা শুরু থেকে শেষ পর্যন্ত প্রতিটি ইউনিয়ন ও ওয়ার্ডে আমাদের নেতাকর্মীদের সমন্বযয়ে মনিটরিং সেল গঠন ও আপনাদের সেবার জন্যে দায়িত্ব দেয়া হয়েছে।
আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশেই আমি দাকোপ-বটিয়াঘাটা’র প্রত্যেকটি পূজা মণ্ডপ পরিদর্শনে যাচ্ছি।
তিনি আরো বলেন, কোনো সমস্যা হলে আপনারা আমাকে জানাবেন। পাশাপাশি দ্রুত সমস্যা সমাধানের জন্য প্রতিটি মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি সম্পাদকদের নিয়ে হোয়াটসঅ্যাপ গ্রুপ খোলা হয়েছে। প্রত্যেকটি এলাকা ও অঞ্চলে আপনাদের সেবার জন্যে আমাদের লোকজন রয়েছে। এই পূজায় আপনারা আমাদের জন্যে আশীর্বাদ করবেন। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে, আপনাদের আশীর্বাদ কামনা করছি। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা জানাই।