মাধ্যমিক বা উচ্চ বিদ্যালয়ে চলতি বছরের শিক্ষা বর্ষে এর একসেট বোর্ডের বই প্রতি শিক্ষার্থী এখনো কি পেয়েছে?
খোঁজ নিয়ে জানা গেছে, কোন কোন স্কুলে বোর্ডের কিছু বই এসেছে ।তবে শ্রেণীর পুরো সেট বই এখনো সকলে পায়নি।
অভিভাবকরা বলছেন, বিগত বছর গুলোতে নতুন বছর শুরু হওয়ার প্রথম মাসেই সকল কমলমতি শিক্ষার্থীদের হাতে এক সেট বই পৌঁছে যেত । কিন্ত এ বছর আপদ-মস্তক অনিয়ম কেন?
খুলনা মহানগরীর সুপরিচিত অনেক স্কুল গুলোতে ফেব্রুয়ারি (মাসের ১৫ তারিখ অতিক্রান্ত) মাসের এই সময়েও শিক্ষার্থীরা একসেট বই এখনো পায়নি !
অথচ এখনো কোন কোন শিক্ষা প্রতিষ্ঠানে শ্রেনী কক্ষে ক্লাস টিচার উপস্থিতি জানতে রোল কল পর্যন্ত করে না। অবশ্য ঢালাও সব জায়গায় এমনটি নয়।
বছরের শুরুতেই স্কুল পড়ুয়া শিক্ষার্থীদের ” একসেট বই” যে দেশ তুলে দিতে পারে না-সে দেশ তবে কি?
স্পস্টত অনেকেই এক বাক্যে বলবেন- “সে দেশ দুর্ভাগা ” !!!