ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রসঙ্গে

প্রতীকী ছবি।

ইয়ং টাইগার্স অনূর্ধ্ব-১৪ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট ২০২৪-২৫ এর ফাইনাল ও সেমিফাইনাল ম্যাচ-সহ এ-গ্রুপের সকল খেলা খুলনায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রতিযোগিতায় মোট ১০টি দল দুই গ্রুপে (এ এবং বি) বিভক্ত হয়ে অংশগ্রহণ করবে। কেবল গ্রুপ পর্যায়ে বি-গ্রুপের খেলা কক্সবাজারে অনুষ্ঠিত হবে। আগামী ১৮ ফেব্রুয়ারি থেকে ১৮ মার্চ পর্যন্ত খুলনায় অনুষ্ঠেয় টুর্নামেন্টের ম্যাচগুলোর মিডিয়া কাভারেজে আগ্রহী গণমাধ্যমকর্মীদের সংযুক্ত ছকটি পূরণ করে তিন কপি পাসপোর্ট সাইজের ছবি, পেশাগত পরিচয়পত্রের ফটোকপি ও জাতীয় পরিচয়পত্রের ফটোকপি-সহ আগামীকাল ১৬ ফেব্রুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৪টার মধ্যে খুলনা আঞ্চলিক তথ্য অফিসে (পিআইডি) জমা দেওয়ার অনুরোধ করা হলো।

খবরঃ বিজ্ঞপ্তির