সনাক-খুলনার আয়োজনে তথ্য অধিকার আইন-২০০৯ বিষয়ে প্রশিক্ষণ পেলেন দেড় শতাধিক শিক্ষার্থী

 

তথ্যের অধিকারঃ সুশাসনের অঙ্গীর্কা#৩৯; শ্লোগানকে সমানে রেখে আজ ০৪ আগস্ট ২০২৬, ইয়ুথ
এনগেজমেন্ট এন্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপ, সচেতন নাগরিক কমিটি (সনাক)-খুলনা,
টিআইবি এর আয়োজনে খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর সম্মেলন কক্ষে দেড় শতাধিক
শিক্ষার্থীর অংশগ্রহণে তথ্য অধিকার আইন-২০০৯ এর উপর কর্মশালা ও কুইজ প্রতিযোগিতা
অনুষ্ঠিত হয়। সনাক-খুলনার সভাপতি অধ্যাপক রমা রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি
হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট, খুলনা এর অধ্যক্ষ প্রকৌশলী
অনিমেশ পাল। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ্#৩৯;তথ্য অধকার আইন আমাদের প্রয়োজনীয় তথ্য
পাওয়ার ক্ষেত্রে এবং সুশাসন নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখে চলেছে। এই আইন সম্পর্কে
জনগণের মধ্যে সচেতনতা বৃদ্ধি ও যথাযথ বাস্তবায়নের জন্য তরুণদেরকেই এগিয়ে আসতে হবে।
আমি বিশ্বাস করি এই তরুণদের হাত ধরেই আগামীর দুর্নীতিমুক্ত সমাজ গড়ে উঠব্#ে৩৯;।
তথ্য অধিকার আইন-২০০৯ এর উপর অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালাটি পরিচালনা করেন ইয়েস দলনেতা
সৌরভ ঘোষ, ইয়েস সদস্য সোহানা আফরোজ ও আব্দুল্লাহ আল কাফি মৃদুল। কর্মশালায় তথ্য অধিকার
আইন-২০২৯ সম্পর্কে স্লাইড এর মাধ্যমে বিস্তারিত তুলে ধরা হয় এবং তথ্য পাওয়ার জন্য ্#৩৯;ক্#৩৯; ফরমের
মাধ্যমে কিভাবে আবেদন করতে হয়, তা হাতে কলমে শিখিয়ে দেওয়া হয়। এরপর উপস্থিত সকলের
অংশগ্রহণে তথ্য অধিকার আইন-২০০৯ এর উপর উপস্থাপিত তথ্যের উপর কুইজ প্রতিযোগিতার
আয়োজন করা হয় এবং কুইজে বিজয়ী ১০ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
কর্মশালায় সুশাসন প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন এর গুরুত্ব বিষয়ে আলোচনা করেন সনাক-খুলনা
এর সহ সভাপতি রীনা পারভীন ও সদস্য ইঞ্জিনিয়ার আজাদুল হক। অনুষ্ঠানে উপস্থিত সবাইকে
দুর্নীতি বিরোধী শপথ পাঠ করান সনাক-খুলনা এর সভাপতি অধ্যাপক রমা রহমান। কর্মশালায়
অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন খুলনা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট এর একাডেমিক
ইন চার্জ মোঃ মাহবুব আলম ও ইয়েস সদস্যগণ।
অনুস্থানের সভাপতি অধ্যাপক রমা রহমান সুশাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠায় তথ্য অধিকার আইন
বাস্তবায়নের কোন বিকল্প নেই বলে মত দেন। এই আইনটি বাস্তবায়নে তরুণদেরকে অগ্রণী ভূমিকা
পালন ও দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন প্রতিষ্ঠায় প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে
কাজ করে যাওয়ার আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।খবরঃ বিজ্ঞপ্তির