খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এস এম হাবিবের স্ত্রীর মৃত্যুতে বিভিন্ন সংগঠনের শোক প্রকাশ

খুলনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএন বাংলা টেলিভিশনের খুলনা বিভাগীয় প্রধান এস এম হাবিব এর স্ত্রী  নাসরীন নাহারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন তাঁরা।

 

সাংবাদিক এস এম হাবিবের স্ত্রী নাসরীন নাহার (৫২) হৃদ রোগে আক্রান্ত হয়ে ঢাকায় একটি ক্লিনিকে চিকিৎসাধীন ছিলেন। তিনি আজ মঙ্গলবার (৪ আগস্ট) আনুমানিক দুপুর ১২.৩০ মিনিটের দিকে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  এক সপ্তাহ আগে তিনি হৃদ রোগে আক্রান্ত হলে প্রথমে খুলনার স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেয়া হয়। সেখানে হার্টের অপারেশনের তিন দিন পরে তিনি আজ মৃত্যুবরণ করেন।

 

মৃত্যুকালে তিনি স্বামী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। আজ বাদ এশা খুলনা সোনাডাঙ্গা আবাসিক এলাকার ১ম ফেজে অবস্থিত বায়তুল মোকাররম জামে মসজিদ প্রাঙ্গণে মরহুমার জানাজা শেষে বসুপাড়া কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

 

বিবৃতিদাতার হলেন, খুলনা প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরেয়ার, সহ-সভাপতি সোহরাব হোসেন,  মোঃ জাহিদুল ইসলাম ও কাজী শামীম আহমেদ, সাধারণ  সম্পাদক মোঃ তরিকুল ইসলাম, যুগ্ম-সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, পাঠাগার, প্রকাশনা ও তথ্য প্রযুক্তি সম্পাদক বশির হোসেন, কার্যনির্বাহী সদস্য মোঃ মাকসুদুর রহমান (মাকসুদ), কাজী মোতাহার রহমান, মহেন্দ্রনাথ সেন, সোহেল মাহমুদ, মো. আনিস উদ্দিন, কে এম জিয়াউস সাদাত, আশরাফ-উল-হক ও মোহাম্মদ আলী।

 

বিবৃতিতে খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সইবার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

অনুরূপ বিবৃতি দিয়েছেন,

খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির শোক 

এক শোকবার্তায় খুলনা টিভি রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোস্তফা জামাল পপলু, সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম মতি এবং ইউনিটির সকল নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। একই সঙ্গে তাঁরা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই শোক সহ্য করার শক্তি দানের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।

খবরঃ বিজ্ঞপ্তির