নিউজ ডেস্কঃ
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে পাঠানো চিঠিতে ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ২০২৫ সালের পহেলা অগাস্ট থেকে যুক্তরাষ্ট্রে পাঠানো বাংলাদেশি সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করা হবে। এই শুল্ক বর্তমানে খাতভিত্তিক যে শুল্ক দেয়া হয়, তার অতিরিক্ত হিসাবে প্রযোজ্য হবে। ট্রান্সশিপমেন্টের মাধ্যমে পণ্য পাঠানো হলেও সেখানেও এই শুল্ক প্রযোজ্য হবে।
সেখানে বলা হয়েছে, বাংলাদেশ যদি কোনো কারণে শুল্ক বৃদ্ধির সিদ্ধান্ত নেয়, তাহলে সেটা আরোপিত ৩৫ শতাংশ শুল্কের সাথে নতুন করে যোগ হবে। এর আগে ১৫ শতাংশ শুল্কে যুক্তরাষ্ট্রে পণ্য পাঠাতে পারতো বাংলাদেশ।
উল্লেখ্য, বাংলাদেশের একটি প্রতিনিধি দল এখন এই বিষয়ে আলোচনা করতে ওয়াশিংটনে রয়েছে। এর মধ্যেই নতুন শুল্কের ঘোষণা এলো।
ট্রাম্পের ঘোষণা অনুযায়ী, দক্ষিণ কোরিয়া ও জাপানের পাশাপাশি, মিয়ানমার ও লাওসের পণ্যের উপর ৪০ শতাংশ, থাইল্যান্ড ও কম্বোডিয়ার পণ্যের উপর ৩৬ শতাংশ, সার্বিয়া ও বাংলাদেশের পণ্যের উপর ৩৫ শতাংশ, ইন্দোনেশিয়ার উপর ৩২ শতাংশ, দক্ষিণ আফ্রিকার পণ্যের উপর ৩০ শতাংশ এবং মালয়েশিয়া ও তিউনিসিয়ার পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক আরোপ হবে।
জাপান এবং দক্ষিণ কোরিয়া থেকে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা পণ্যের ওপর ২৫ শতাংশ কর আরোপের বিষয়টি পুনরায় বিবেচনা করেছেন ট্রাম্প। এছাড়া পহেলা অগাস্ট থেকে শুল্ক আরোপের বিষয়ে বিশ্ব নেতাদের কাছে আবারো চিঠি পাঠাচ্ছেন তিনি।
ভিয়েতনামের নামের মতো একটি দেশ নেগসিয়েট করে ২৫% এ নামিয়ে এনেছে। তথ্যঃ বিবিসি বাংলা/অনলাইন।