ফিরে দ্যাখা ৭১ এর মাটি দিয়ে তৈরি বঙ্গবন্ধুর ভাষ্কর্য – যা মুক্তিযোদ্ধাদের সাহস ও দেশপ্রেমের প্রতীক ছিল।
*১৭ই এপ্রিল ১৯৭১এ মুজিব নগর সরকার গঠনের পর অনুপস্থিত বঙ্গবন্ধুর স্মৃতিকে বুকে ধারন করে প্রশিক্ষণরত মুক্তিযোদ্ধা গেরিলারা এভাবেই মাটি দিয়ে বঙ্গবন্ধুর একটি ভাষ্কর্য বানিয়ে রাখেন।
*ভাস্কর্যটি তৈরি হয়েছিল মেহেরপুরের বৈদ্যনাথতলার আম্রকাননে, যেখানে মুজিবনগর সরকার শপথ গ্রহণ করেছিলো।
*বঙ্গবন্ধুর অনুপস্থিতিতে গঠিত এই সরকার, বাংলাদেশের প্রথম সরকার হিসেবে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকে পরিচালনা করে এবং দেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দেয়।
*এই ভাস্কর্যটি কেবল একটি প্রতিকৃতি ছিল না, বরং মুক্তিযোদ্ধাদের সাহস ও দেশপ্রেমের প্রতীক ছিল।
মুজিবনগর সরকার (গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ অস্থায়ী সরকার বা প্রবাসী বাংলাদেশ সরকার নামেও পরিচিত) হলো মুক্তিযুদ্ধ চলাকালীন ১৯৭১ সালের ১০ এপ্রিল জনগণের রায়ে নির্বাচিত সদস্যদের নিয়ে গঠিত বাংলাদেশের ১ম সরকার। ১৯৭১ সালের ১৭ই এপ্রিল এই সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বৈদ্যনাথতলায় (বর্তমান মুজিবনগর) শপথ গ্রহণ করেন। (ভিডিওটি সংগৃহীত)