পাকিস্তানের সন্ত্রাসবাদ সমর্থন বন্ধ করতে হবে, নইলে ভৌগোলিক অস্তিত্ব হারাতে হবেঃ  ভারতীয় সেনাপ্রধান 

ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ছবি: পিটিআই।

নিউজ ডেস্কঃ 

পাকিস্তানকে আবারও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন ভারতের সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। তিনি বলেছেন, সন্ত্রাসবাদকে সমর্থন বন্ধ করুন, নইলে ভৌগোলিক অস্তিত্ব হারাতে হবে।  শুক্রবার (৩ অক্টোবর) রাজস্থানের অনুপগড়ের একটি সেনা পোস্টে বক্তব্য রাখতে গিয়ে জেনারেল দ্বিবেদী বলেন, পাকিস্তান যদি মানচিত্রে নিজের অবস্থান বজায় রাখতে চায়, তাহলে সন্ত্রাসবাদকে রাষ্ট্রীয় সমর্থন বন্ধ করতে হবে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি ।

 

পশ্চিমের প্রতিবেশী দেশটিকে সতর্ক করে যে এটি সন্ত্রাস সংগঠকদের গভীর রাষ্ট্রীয় সমর্থনের জন্য পরিচিত।

 

সেনাপ্রধান বলেছেন, ভারতীয় বাহিনী এবার কোও সংযম দেখাবে না। তিনি ইঙ্গিত দিয়ে বলেছেন, যদি ইসলামাবাদ সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া বন্ধ না করে, তাহলে ‘অপারেশন সিঁদুরের’ দ্বিতীয় সংস্করণ খুব দূরে থাকবে না।

তিনি বলেন, “এবার আমরা অপারেশন সিঁদুর ১.০-তে যে সংযম দেখিয়েছিলাম, তা বজায় রাখবো না। এবার আমরা এমন কিছু করবো যা পাকিস্তানকে ভাবতে বাধ্য করবে যে তারা কি মানচিত্রে নিজের অবস্থান রাখতে চায় কিনা। যদি পাকিস্তান মানচিত্রে নিজের অবস্থান রাখতে চায়, তবে রাষ্ট্র-সমর্থিত সন্ত্রাস বন্ধ করতে হবে।”

সেনাপ্রধান পাকিস্তানি সেনাদেরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। বলেছেন, “যদি ঈশ্বর ইচ্ছে করেন, খুব শীঘ্রই আপনারা সুযোগ পাবেন। সবার জন্য শুভেচ্ছা।”

দ্বিবেদীর এই হুঁশিয়ারি এয়ার চিফ মার্শাল এপি সিংয়ের আগের দিনের মন্তব্যের পরই এলো। এর আগে চিফ মার্শাল জানিয়েছিলেন, গত মে মাসে অপারেশন সিঁদুরের সময় ভারতীয় বাহিনী চার থেকে পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমান গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে রয়েছে মার্কিন নির্মিত এফ-১৬ এবং চীনা জেফ-১৭।

গত মে মাসে কাশ্মিরের পেহেলগামে সশস্ত্র হামলার পর দুই দেশ প্রায় যুদ্ধের পরিস্থিতিতে চলে গিয়েছিল। দুই প্রতিবেশী উভয় দেশের ভেতরে বিমান হামলা চালায়। উভয় দেশ কয়েকটি করে যুদ্ধবিমান ভূপাতিতের দাবি করেছে।