স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছিঃ বিদ্যুৎ প্রতিমন্ত্রী

বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেছেন,
স্বাস্থ্যসেবা মানুষের কাছে পৌঁছে দিতে আমরা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি।
যশোরের স্বাস্থ্যসেবা উন্নয়নে সরকার বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ
নিয়েছে।
তিনি আজ (শুক্রবার) দুপুরে যশোর সার্কিট হাউজ সম্মেলনকক্ষে জেলা
হাসপাতাল স্বাস্থ্য ব্যবস্থাপনা কমিটির সভা শেষে গণমাধ্যমকর্মীদের ব্রিফিংকালে
এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী আরও বলেন, সাধারণ ও প্রান্তিক জনগোষ্ঠি যশোর সদর হাসপাতালে
উন্নত চিকিৎসা পাবে। এসব স্বাস্থ্যসেবামূলক কাজ দ্রুত সম্পাদনে তিনি
হাসপাতাল কমিটিতে অংশগ্রহণ করেন এবং বিভিন্ন সমস্যার সমাধান দেন।
যশোরবাসী সদর হাসপাতালে দ্রুত করোনারী চিকিৎসা সুবিধা পাবে বলে তিনি
আশাবাদ ব্যক্ত করেন। হাসপাতালের সামনের রাস্তা, ফুটপাত ও প্রবেশদ্বার দখলমুক্ত করে
সার্বক্ষণিক যানজটমুক্ত রাখার জন্য প্রতিমন্ত্রী সংশ্লিষ্টদের নিদের্শনা দেন।
সভায় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি, যশোর
জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান, অতিরিক্ত পুলিশ সুুপার মো: রাজিবুল
ইসলাম, জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, জেলা বিএনপির সভাপতি
অ্যাড. সৈয়দ সাবেরুল হক সাবু, সিভিল সার্জন ডা. মো: মাসুদ রানা, ২৫০
শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো: হুসাইন শাফায়তসহ
কমিটির সদস্যরা অংশ নেন।
এর আগে প্রতিমন্ত্রী যশোর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে ৩৭ লাখ টাকা ব্যয়ে
চাঁচড়া-পালবাড়ি থেকে লতিফের বাড়ি পর্যন্ত রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের এবং ৭
নম্বর ওয়ার্ডে ৫৮ লাখ টাকা ব্যয়ে শংকরপুর বায়তুল রহিম মসজিদের (পিডিবি
অফিসের পূর্ব পাশের) রাস্তা ও ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন। খবরঃ বিজ্ঞপ্তির