ভারতে সামরিক বিষয়ক দুটো সম্মেলনে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান যোগ দিচ্ছেন না

ছবিঃ সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান ও লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান ।(সংগৃহীত)

নিউজ ডেস্কঃ

জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে সেনা পাঠানো দেশগুলোকে নিয়ে একটি সম্মেলন আয়োজন করতে যাচ্ছে ভারত, যেখানে বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল

ওয়াকার-উজ-জামান [এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি] যেতে পারেন বলে গনমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছিল।

সম্মেলনে ৩০ টির বেশি দেশের সামরিক বাহিনীর শীর্ষ নেতৃত্ব অংশগ্রহণ করবেন।

রাজধানী নয়াদিল্লিতে ১৪ অক্টোবর দুই দিনের এ সম্মেলন শুরু হবে বলে জানিয়েছিল ভারতীয় সংবাদমাধ্যম স্টেটসম্যান।

ভারতে সামরিক প্রতিরক্ষা এবং নিরাপত্তা বিষয়ক দুটো সম্মেলনে যোগ দিতে সেনাপ্রধান যাচ্ছেন না বলে

আপাতত(প্রাপ্ত তথ্য মোতাবেক)জানা গেছে। কেন যাচ্ছেন না? এখনো সে বিষয়ে কোন তথ্য জানা নেই। তবে তার পরিবর্তে (প্রাপ্ত তথ্যানুযায়ী) যাচ্ছেন লেফট্যানেন্ট জেনারেল।মাইনুর রহমান।তিনি অ্যার্টডক (আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ড) -এর জিওসি। ইতিপূর্বে তিনি ৩৩তম পদাতিক ডিভিশন ও ২৪তম ইনফ্রেন্টি ডিভিশনের জিওসি ছিলেন।

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নয়াদিল্লিতে দুটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেবেন না -এ সংক্রান্ত আন্তর্জাতিক গনমাধ্যমে  বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান নয়াদিল্লিতে দুটি গুরুত্বপূর্ণ সম্মেলনে যোগ দেবেন না শিরনামে সংবাদ প্রকাশিত হয়েছে।

সেই রিপোর্টে বলা হয়েছে,

তার স্থলাভিষিক্ত হিসেবে, বাংলাদেশ সেনাবাহিনীর জিওসি এআরটিডিওসি, লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান ১৩-১৬ অক্টোবর দক্ষিণ এশিয়া সন্ত্রাসবিরোধী সম্মেলন-২০২৫ এবং ১৪-১৬ অক্টোবর অনুষ্ঠিত ইউএনটিসিসি চিফস কনক্লেভে অংশগ্রহণ করবেন।

অবাঞ্ছিত সমালোচনা দমনের সচেতন কৌশলের অংশ হিসেবে, বাংলাদেশের সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান সন্ত্রাসবাদ বিষয়ক তিন দিনের আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লি সফর করবেন না, বাংলাদেশের জাতীয় নিরাপত্তা আমলাতন্ত্রের ওয়াকিবহাল সূত্র ৩ অক্টোবর ওই আন্তর্জাতিক গনমাধ্যমকে জানিয়েছে।