ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের উদ্যোগে নগরীর ২২ ও ২৮নং ওয়ার্ডের স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে মশারি বিতরণ করেন কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পেরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু আজও (শুক্রবার) নগরীতে স্বল্প আয়ের পরিবারের সদস্যদের মাঝে মশারি বিতরণ করেন। ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ-এর খুলনা শহর এরিয়া ডেভেলপমেন্ট প্রোগ্রামের আওতায় এ মশারি বিতরণ করা হয়।

মশারি বিতরণকালে প্রশাসক বলেন, ডেঙ্গু সংক্রমণ প্রতিরোধে কেসিসি বহুমুখী কার্যক্রম পরিচালনা করছে। এখন প্রয়োজন বাড়ি, অফিস, ব্যবসা প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশ পরিচ্ছন্ন করার বিষয়ে ব্যাপক সচেতনতা বৃদ্ধি করা। সর্বস্তরের মানুষের মাঝে সচেতনতা তৈরী করা গেলে ডেঙ্গু জ¦রের প্রকোপ কমে আসবে বলে তিনি উল্লেখ করেন। তিনি বাড়ির অভ্যন্তরে কোথাও পানি জমে আছে কিনা সেদিকে ল্য রাখার পাশাপাশি নিজ নিজ বাড়ির আঙ্গিনা পরিচ্ছন্ন রাখতে সকলের প্রতি আহবান জানান।

প্রশাসক সকাল সাড়ে ১০টায় রূপসা ভেড়িবাধে ২২নং ওয়ার্ডের স্বল্প আয়েরর ৩৫২টি পরিবারের সদস্যদের মাঝে এবং বেলা সাড়ে ১১টায় পিটিআই মোড়ে ২৮নং ওয়ার্ডের স্বল্প আয়ের ৩২২টি পরিবারের সদস্যদের মাঝে পৃথক পৃথকভাবে মশারি বিতরণ করেন।

সমাজসেবক আরিফুজ্জামান অপু, শামসুজ্জামান চঞ্চল, ইসহাক তালুকদার, মনিরুল ইসলাম মাসুম, মোহাম্মদ মুরাদ, ডাঃ ফারুক হোসাইন, সাইমুন ইসলাম রাজ্জাক, জাহান আলী, কেসিসি’র ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা খান হাবিবুর রহমান, মো: শাহিন জামান ও উজ্জ্বল কুমার সাহা, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশের এরিয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, প্রোগ্রাম অফিসার স্যামুয়েল সোম, কর্মকর্তা লিজা হালদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।

পরে প্রশাসক ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়ে মৃত্যুবরণকারী হাজী ইসমাইল রোডের বাসিন্দা নুসরাত খাতুন (নাহিদ হাসান শাকিলের স্ত্রী) এবং বসুপাড়া মেইন রোডের বাসিন্দা তাজিয়া আফরিন সুমাইয়া’র (মোঃ ইশতিয়াক বিন মফিজ সম্রাটের স্ত্রী) বাসভবনে যান। প্রশাসক মৃত্যুবরণকারী উভয়ের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। সমাজসেবক আসাদুজ্জামান মুরাদ, মিজানুর রহমান মিজান, শরিফুল ইসলাম সাগর, ইমরান প্রমুখ উপস্থিত ছিলেন। খবরঃ বিজ্ঞপ্তির