নড়াইল আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ অনুষ্ঠিত

আজ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ

নড়াইল শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর জেলা সমাবেশ ২৬ ফেব্রুয়ারি ২০২৫ খ্রিঃ তারিখ সকাল ১১.০০ টায় অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক নড়াইল শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খুলনা রেঞ্জের উপমহাপরিচালক মোঃ নূরুল হাসান ফরিদী, বিএএম।

প্রধান অতিথি উপমহাপরিচালক সমাবেশে উপস্থিত সকল সদস্য-সদস্যাদের উদ্দেশ্যে বাহিনীর অগ্রগতি ও উন্নয়ন মূলক কার্যক্রমসহ দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিলি সার্জন নড়াইল আব্দুর রশিদ, জেলা মৎস্য কর্মকর্তা নড়াইল, এ এইচ এম বদরুজ্জামান, সিনিয়র সহকারি পুলিশ সুপার কালিয়া সার্কেল নড়াইল কিশোর রায়, জেলা নির্বাচন কর্মকর্তা নড়াইল মোঃ আব্দুস সালেক।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন জেলা কমান্ড্যান্ট নড়াইল মোঃ নুরুল আফছার।

সমাবেশের ‍শুরুতে প্রধান অতিথি উপমহাপরিচালক বেলুন, ফেস্টুন ও পায়রা উড়িয়ে সমাবেশের শুভ উদ্বোধন ঘোষনা করেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে বাইসাইকেলসহ বিভিন্ন পুরুস্কার প্রদান করেন। খবরঃ বিজ্ঞপ্তির