মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী খুলনা নাগরিক সমাজের

মশার উপদ্রব থেকে নগরবাসীকে রক্ষায় নিয়মিত মশা নিধন কার্যক্রম পরিচালনাসহ কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবী জানিয়েছে খুলনা নাগরিক সমাজ। সংগঠনের আহŸায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ অ্যাড. আ ফ ম মহসীন এবং সদস্য সচিব অ্যাডঃ মোঃ বাবুল হাওলাদার এক যৌথ বিবৃতিতে এ দাবী জানান। নেতৃদ্বয় বিবৃতিতে বলেন,
খুলনা মহানগরীতে মশার উপদ্রব স্থায়ীরূপ লাভ করলেও সাম্প্রতিক সময়ে এ সঙ্কট অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। যে কারণে শুধু রাতেই নয় সারা দিনই মশার উপদ্রবে নগরবাসীর স্বাভাবিক জীবন চরমভাবে ব্যহত হচ্ছে। ব্যবসা-বানিজ্য, শিক্ষার্থীদের লেখা-পড়াসহ স্বাভাবিক কার্যক্রম চরমভাবে ব্যহত হচ্ছে। বিষয়টি কেসিসি’র কর্তা ব্যক্তিদের জানা থাকলেও কি কারণে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না, বিষয়টি আমাদের বোধগম্য নয়। কিছুদিন আগেও ডেঙ্গু খুলনায় বলা চলে মহামারী আকার ধারণ করে। ফলশ্রæতিতে অনেক মানুষই মৃত্যুবরণ করেছেন। আক্রান্তরা একটি স্থায়ী অসুস্থ জীবন যাপন করছেন। মাঝে মধ্যে নগরীর সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনার আশে পাশে কিছু ঔষধ ছিটালেও মহানগরীর বিস্তির্ণ এলাকা এর আওতায় আসেনি। বর্তমানে এ কার্যক্রমও সম্পূর্ণ বন্ধ বলেই আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। প্রয়োজন ড্রেন, খাল, পুকুর, ডোবা, জলাশয়, নর্দমা, ঝোঁপ-ঝাঁড় ইত্যাদি নিয়মিত পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং মানসম্মত ভেজাল বিহীন কীটনাশক পরিকল্পিত উপায়ে ছিটানো। এক্ষেত্রে প্রয়োজন মশার প্রজননস্থল চিহ্নিতকরণপূর্বক উহা ধ্বংস করা এবং লার্ভা বিনষ্টে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ। এব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে না পারলে মহানগরীতে মশাবাহী রোগের কারণে বিপর্যয় দেখা দিতে পারে বলে বিবৃতিদাতারা আশংকা প্রকাশ করেন। কর্তৃপক্ষ অনতিবিলম্বে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ না করলে নগরবাসীকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলা হবে বলে বিবৃতিতে জানানো হয়।খবরঃ বিজ্ঞপ্তির