খুলনার হরিণটানা এলাকায় জমির ব্যবসায়ীকে জবাই করে হত্যা 

প্রতীকী ছবি।

নিউজ ডেস্কঃ

খুলনায় দুর্বৃত্তরা জবাই করে হত্যা করেছে বাবলু দত্ত (৫০) নামের এক ব্যক্তিকে । তিনি বালু এবং জমির ব্যবসা করতেন  গতকাল বৃহস্পতিবার (২৬ জুন) রাত ৮ টার দিকে নগরীর হরিণটানা থানাধীন রাজবন্ধ এলাকার দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল দত্ত দক্ষিণপাড়া এলাকার বসিন্দা অমূল্য দত্তের ছেলে। নিহত ওই ব্যক্তি বালু এবং জমির ব্যবসা করতেন বলে জানা গেছে।

জানা গেছে,  বাইরের কাজ শেষ করে বাবলু দত্ত মোটরসাইকেলে করে বাড়িতে ফিরছিলেন। এ সময়ে কয়েকজন দুর্বৃত্ত গতিরোধ করে ফাকা একটি প্লটের মধ্যে নিয়ে যায়। প্লটের মধ্যে নিয়ে গিয়ে তাকে জবাই করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। পরবর্তীতে রাত সাড়ে ১০ টার দিকে পুলিশকে খবর দেওয়া হয়।হরিণটানা

 

 ধারালো ছুরি দিয়ে বাবলু দত্ত হত্যা করা হয়েছে। লাশের সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে।।