খুলনায় বিএনপির সব রাজবন্দীর মুক্তিসহ ১০ দফা দাবিতে বিভাগীয় সমাবেশ আজ

নিউজ ডেস্কঃ
খুলনায় জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় সমাবেশ আজ । উক্ত সমাবেশের জন্য
শহীদ হাদিস পার্ক সংলগ্ন কেসিসি মার্কেটের সামনে শুক্রবার রাতেই মঞ্চ তৈরির কাজ শুরু করা হয়েছে। বিএনপির বিভাগীয় এই সমাবেশ বেলা ১১ টার পর আরম্ভ হওয়ার কথা।ইতিমধ্যে সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবি সম্বলিত লিফলেট, হ্যান্ডেবিল বিতরণ করা হয়েছে।

বেগম খালেদা জিয়াসহ সকল রাজবন্দীদের মুক্তি, বিদ্যুৎ গ্যাস ও নিত্য প্রয়োজনীয় পণ্যমূল্য কমানোসহ ১০ দফা দাবিতে বিএনপি কেন্দ্রীয় ভাবে দেশের সকল বিভাগীয় সদরে এই সমাবেশ কর্মসূচি ঘোষণা করে।সমাবেশে সভাপতিত্ব করবেন মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনা।এছাড়া বিভাগের ১০ জেলা বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন

খুলনার এই বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি থাকবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। বিশেষ অতিথি থাকবেন ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও নিতাই রায় চৌধুরী, কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, বিভাগীয় সাংগঠনিক (ভারপ্রাপ্ত) সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, সহ সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ প্রচার সম্পাদক শামীমুর রহমান শামীম, সহ তথ্য সম্পাদক আমিরুজ্জামান খান শিমুল, সহ ধর্ম সম্পাদক অমলেন্দু দাস অপু প্রমুখ।