খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ শান্তি সমাবেশ আজ 

বিএনপি-জামায়াত জোটের নৈরাজ্যমূলক ও সন্ত্রাসী কর্মকান্ডের প্রতিবাদে খুলনা জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ আজ শনিবার। নগরীর শিববাড়ী মোড়ের পাবলিক হল চত্ত্বরে বিকাল ৩টায় অনুষ্ঠিত হবে। খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগের যৌথ শান্তি সমাবেশ সফল করার লক্ষ্যে খুলনা জেলা ও মহানগর আওয়ামী লীগ নেতৃবৃন্দ, সকল থানা, ওয়ার্ড আওয়ামী লীগ এবং সকল সহযোগী সংগঠনের সভাপতি/সাধারণ সম্পাদকসহ দলীয় নেতৃবৃন্দকে বিকাল ২টা ৩০ মিনিটের মধ্যে শঙ্খ মার্কেট দলীয় কার্যালয়ে উপস্থিত থাকার জন্য বিশেষ আহবান জানিয়েছেন। খুলনা জেলা আওয়ামী লীগ সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শেখ হারুনুর রশীদ এবং সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মোঃ সরফদ্দিন বিশ্বাস বাচ্চু।খবরঃ বিজ্ঞপ্তির