খুলনায় জনউদ্যোগ আয়োজিত কিশোরী ফুটবল প্রতিযোগিতার উদ্ভোধন

কিশোরীরা আজ খেলাধূলার মধ্যেমে প্রগতির ভাবনার দিকে অগ্রসর হয়েছে
নারীকে নারী হিসেবেই দেখতে অভ্যস্ত আমাদের সমাজ। যদিও সমাজ কোনো একক
মানুষের দৃষ্টিভঙ্গি দিয়ে পরিচালিত হয় না, বরং সমাজ হচ্ছে সমষ্টিগত মানুষের
সামগ্রিক দৃষ্টিভঙ্গির প্রকাশ। কিশোরী বা নারীরা ফুটবল খেলবে, সেটি এক
সময় চিন্তাও করা যেত না। একজন মেয়েকে ছেলের সমকক্ষ হিসেবে দেখার পরিপূর্ণ
ইতিবাচক দৃষ্টিভঙ্গি আমাদের সমাজে এখনো তৈরি হয়নি। আসলে ছোটবেলা
থেকেই মেয়েদেরকে এমন সব খেলায় অভ্যস্ত করা হয়, যেগুলোতে মেয়েদের শারীরিক
শক্তির প্রয়োগ কম হয়, আর দিনের পর দিন শারীরিক ও পেশী শক্তির খেলায় অনভ্যস্থতার ফলে
তারা একসময় নিজেরাই নিজেদেরকে দুর্বল ভাবতে শুরু করে। এসব কাটিয়ে
কিশোরীরা আজ খেলাধূলার মধ্যেমে প্রগতির ভাবনার দিকে অগ্রসর হয়েছে।
জনউদ্যোগ,খুলনা আয়োজিত কিশোরীদের ফুটবল প্রতিযোগিতায় বক্তারা এ কথা
বলেন।
আজ শনিবার সকার ১০টায় জনউদ্যোগ খুলনার আয়োজনে মহেশ^রপাশা কে এম
সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে কিশোরীদের মানসিক স্বাস্থ্য, মনো-
সামাজিক উন্নতি সাধন এবং শিশু ও নারী অধিকার প্রতিষ্ঠায় সচেতনতা বৃদ্ধির
লক্ষ্যে কিশোরীদরে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠত হয়। উদ্বোধনী সভায় সভাপতিত্ব
করবেন শিক্ষক মানস রায়। সঞ্চালনা করেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী
শিক্ষক সমিতি মহানগর শাখার সভাপতি সৈয়দ আনিসুজ্জামান। স্বাগত বক্তৃতা
করেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব সাংবাদিক মহেন্দ্রনাথ সেন। অন্যান্যদের
মধ্যে বক্তৃতা করেন জনউদ্যোগ,খুলনার উপদেষ্ঠা বীরমুক্তিযোদ্ধা শ্যামল সিংহ রায়,
মহেশ্বরপাশা কৃষ্ণ মোহন উচ্চ বিদ্যালয় সভাপতি আলহাজ্ব শাহাবুদ্দিন আহমেদ,
খুলনা সদর, খুলনার থানা শিক্ষা অফিসার, মোহাম্মদ শাহজাহান, জনউদ্যোগ নারী
সেলের আহবায়ক এ্যাড: শামীমা সুলতানা শীলু, খুলনা সদর, খুলনার সহকারী থানা
শিক্ষা অফিসার, মোঃ মনজুরুল আলম, মহেশ্বরপাশা কৃষ্ণ মোহন উচ্চ বিদ্যালয়ের
প্রধান শিক্ষক মো: দাউদ অর রশিদ শাওন, মহেশ্বরপাশা কে. এম সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষক হামিদা ইয়াসমিন, প্রভাতী রেলওয়ে সরকারি প্রাথমিক
বিদ্যালয়ের প্রধান শিক্ষকমোঃ জাহাঙ্গীর আলম, মানিকতলা সুফিয়ান সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোস্তফা সাদ জগলুল পাশা, উন্মেষ সরকারী
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেবপ্রসাদ বিশ্বাস, মহেশ্বর পাশা কে এম
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সদস্য (এসএমসি) মো: রুমেল জমাদ্দার, এপিসি
সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রদীপ কুমার দাস, মধ্যভাঙ্গা সরকারি
প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ কুমার দে, বাংলাদেশ প্রাথমিক
বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি মহানগর শাখার সাংগঠনিক সম্পাদক এস কে

জানান, শিক্ষক নেতা মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, শিক্ষক শিবলী সাঈদ, শিক্ষক
নেতা মোঃ মনিরুজ্জামান ভূঁইয়া জনউদ্যোগ যুব সেলের জয় বৈদ্য প্রমুখ।
বক্তারা বলেন, গ্রামের মেয়ে ফুটবল খেলবে-এই অবিশ্বাস্য চিন্তাকে সমাজ ও
মানুষের কাছে বিশ্বাসযোগ্য করে তুলেছে এই কিশোরীরা। আর এটিই এখন
সারা বাংলাদেশের জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত। প্রতিযোগিতায় বেলি ,জবা ও গোলাপ
দল এত অংশগ্রহণ করেন। খেলায় বেলি দল চ্যাম্পিয়ান ও জবা দল রানার্স -আপ হয়।
উৎসব মুখর পরিবেশে খেলা দেখতে প্রচুর দর্শক মাঠে ভীড় করে। খবরঃ বিজ্ঞপ্তির