।। সম্পাদকীয় ।।
একটা বিষয় পরিস্কার – দেশের একটি গোষ্ঠী আন্দোলন- আন্দোলন হারমোনিয়াম গলায় ঝুলায় -হরতাল আর অবরোধের কর্মসূচী দিচ্ছে । ক্যামন যেন -হাওয়াই মিঠা! টুন টুন করে ঘন্টা বাজায় হাওয়াই মিঠাইওয়ালা আসলেন ।কেনা হল।তারপর মুখে পুরে সেকেন্ডের মাথায় খাওয়া শেষ । তিন তিনটা জাতীয় নির্বাচন হওয়ার পথে ! ২০১৮ সালে নির্বাচনে এসেও নির্বাচন বয়কট। আর ২০২৪ সালে তিনারা নির্বাচনে নাই ।
তাহলে তাদের এখনকার রাজনৈতিক প্রক্ষাপট অনুযায়ী – সামনের সময়ে তাদের অবস্থান কোন পথে ?
এসব বিষয়ে দেশের সকল নাগরিকেরই জানার অধিকার রয়েছে ।
আরেকটা কথা – মানুষ স্বস্তি চায়,শান্তি চায়। অগ্নি সন্ত্রাস -জালাও পড়াও এর মত সহিংসতা তারা চায়না ।
বিষয়টি সকলের মাথায় রেখে চলাটা -সময়ের প্রয়োজনে অতীব জরুরি ।।