খুলনা, ১১ এপ্রিল ২০২৬: বর্তমান কর্মসংস্থানের চ্যালেঞ্জ মোকাবেলা এবং তরুণদের দক্ষতাকে
শিল্পখাতের উপযোগী করে গড়ে তোলার লক্ষ্যে ব্র্যাক-দক্ষতা উন্নয়ন কর্মসূচির ‘ক্যারিয়ার হাব’-
এর উদ্যোগে খুলনায় একটি তাৎপর্যপূর্ণ ‘এমপ্লয়ার্স মিটাপ’ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেশীয় এবং বহুজাতিক শীর্ষস্থানীয় ২৩টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
ক্যারিয়ার হাব খুলনার ক্যারিয়ার কাউন্সিলিং অফিসার ফারহা রহমান তমা এবং ট্রেইনার আরাফাত
বিন সোহেল-এর সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য প্রদান করেন ব্র্যাক দক্ষতা উন্নয়ন
কর্মসূচির ম্যানেজার মোঃ আলিউল আজিম। তিনি তরুণদের দক্ষতা বৃদ্ধিতে ব্র্যাকের অঙ্গীকার
পুনর্ব্যক্ত করেন এবং চাকরিদাতা ও চাকরি প্রার্থীদের মধ্যে ব্রিজ হিসেবে কাজ করার আহ্বান
জানান।
ক্যারিয়ার হাবের লক্ষ্য ও উদ্দেশ্য এবং বর্তমান কার্যক্রমের বিস্তারিত তুলে ধরেন ক্যারিয়ার হাব
খুলনার সেন্টার ম্যানেজার আবিদ আহসান শান্ত। তিনি জানান, তরুণদের দক্ষতা উন্নয়ন ও
স্নাতক সম্পন্ন করা তরুণদের চাকরির বাজারের জন্য প্রস্তুত করাই ক্যারিয়ার হাবের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে দেশের স্বনামধন্য ২০টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত হয়ে তাদের মূল্যবান মতামত
ও বর্তমান বাজারের চাহিদার কথা তুলে ধরেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো হলো:
Tetra, Bdjobs, Abul Khair Group, LankaBangla, IPDC Finance, Petromax LPG, Navana
LPG, Bangladesh Edible Oil Limited. Helios Consultancy Firm, CODEC, Bangladesh
Red Crescent Society (BDRCS), CSS, CLEAN, Safe N Save, Hamko, S.A Group Of
Industries, BURO Bangladesh, Ges gvqvR G›UvicªvBR এবং মায়াজ এন্টারপ্রাইজ।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আমন্ত্রিত অতিথিদের ধন্যবাদ জানিয়ে বক্তব্য রাখেন ক্যারিয়ার হাব খুলনার
এক্টিভেশন এন্ড এমপ্লয়মেন্ট অফিসার নুঝাত আতিয়া। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডমিন
এন্ড লজিস্টিক অফিসার রৌফন নাহার শাম্মী, বেহেস্তী আক্তার এবং ফারিয়া রহমান হিমি।
এই মিটাপের প্রধান উদ্দেশ্য ছিল একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে শিল্প বিশেষজ্ঞ
এবং নিয়োগকর্তারা বর্তমান চাকরির বাজারের প্রবণতা, প্রয়োজনীয় দক্ষতা এবং কর্মক্ষম
তরুণদের কর্মসংস্থানের ক্ষেত্রে প্রধান চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করতে পারেন। বিশেষজ্ঞদের
বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে তরুণদের জন্য একটি দিকনির্দেশনা তৈরি করাই ছিল এই
আয়োজনের মূল লক্ষ্য।
উপস্থিত প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, ক্যারিয়ার হাবের এই উদ্যোগের ফলে শিল্পখাত এবং
চাকরিপ্রার্থীদের মধ্যে বিদ্যমান দূরত্ব কমে আসবে এবং তরুণরা আধুনিক চাকরির বাজারের
জন্য যোগ্য হিসেবে নিজেদের গড়ে তুলতে পারবে। খবরঃ বিজ্ঞপ্তির