নিউজ ডেস্কঃ
কাতারসহ বিশ্বের অন্যান্য দেশে আটকে থাকা ইরানের জব্দকৃত সম্পদ ছাড়তে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র।
বিভিন্ন দেশে জব্দ থাকা তেহরানের সম্পদ মুক্ত করার বিষয়ে ইতিবাচক অবস্থান নিয়েছে ওয়াশিংটন।
আজ শনিবার (১১ এপ্রিল) ইরানের এক কর্মকর্তা বার্তাসংস্থা রয়টার্সকে এ তথ্য জানান। তার ভাষায়, আলোচনা শুরুর আগে এটি যুক্তরাষ্ট্রের ‘সদিচ্ছার পরীক্ষা’ হিসেবে দেখা হচ্ছে এবং একই সঙ্গে আলোচনার প্রতি তাদের গুরুত্বেরও ইঙ্গিত দেয়।
তিনি আরও জানান, জব্দকৃত সম্পদ মুক্তির বিষয়টি সরাসরি হরমুজ প্রণালিতে নৌ চলাচলের সঙ্গে সম্পৃক্ত। অর্থাৎ, ইরান যদি ওই এলাকায় নির্বিঘ্ন জাহাজ চলাচল নিশ্চিত করে, তাহলে যুক্তরাষ্ট্র তাদের আটকে রাখা সম্পদ ছাড় দিতে পারে।