আগামী দিনগুলোতে কর্মী সুরক্ষায় এবং পেশাগত মান উন্নয়নের জন্য ইউসেপ খুলনা রিজিয়ন এক কর্মশালার আয়োজন করা হয়। প্রশিক্ষণের বিষয়বস্তু হিসেবে সফট স্কিল, সেফ গার্ডিং, শিশু শুরক্ষা ও জেন্ডার পলিসি, সামাজিক কর্ম, নিয়ম এবং শিষ্টাচার। প্রোটেকশান ফ্রম এক্সপ্লোয়েশান অ্যান্ড এবিউজ (Protection from Exploitation and Abuse) পিএসইএ বা শোষণ ও বৈষম্য থেকে সুরক্ষার বিষয়টি অত্যধিক গুরুত্ব দিয়ে কর্মপরিকল্পনার অংশ হিসেবে প্রশিক্ষণ প্রদান শুরু করা হয়।
প্রশিক্ষণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদান করেন খন্দকার তুহিন আলী, হেড অব টিভিইটি ইনস্টিটিউট, কর্মক্রম উদ্বোধন করেন জনাব মোহাম্মদ কামরুজ্জামান, রিজিওনাল ম্যানেজার, ইউসেপ খুলনা রিজিয়ন।
প্রশিক্ষক হিসেবে সেশন পরিচালনা করেন নাসরিন আক্তার, টিম লিডার, ডিসেন্ট এমপ্লয়মেন্ট, মো: আবু তাহের, টিম লিডার, সোশ্যাল ইনক্লুশন, বিশ্বাস মোক্তারুজ্জামান, হেড অব টেকনিক্যাল স্কুল, তাহমিনা পারভীন, প্রশিক্ষক, ইউসেপ মহসিন টেকনিক্যাল স্কুল।
ইউসেপ কর্মী, ইউসেপের অংশীদার, সুবিধাভোগী, স্বেচ্ছাসেবক, সরবরাহকারী ও কমিউনিটির সকল মানুষের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণে এবং শোষণ ও বৈষম্য থেকে সুরক্ষা বিষয়ক সচেতনতা গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়। এতে ইউসেপ খুলনার আওতাধীন বিভিন্ন টেকনিক্যাল স্কুলের মোট ১১০ জন কর্মী অংশগ্রহণ করেন।
সেফগার্ডিং বিষয়ে মোহাম্মদ কামরুজ্জামান, রিজিওনাল ম্যানেজার, খুলনা জানান, ‘সেইফগার্ডিং’ এখন এখন শুধু নারীদের বিষয় নয়, বরং নারী-পুরুষ নির্বিশেষে কর্মপরিবেশ ঠিক রাখতে এটি এখন অপরিহার্য বিষয়। যৌন হয়রানি প্রতিরোধে ইউসেপ ‘জিরো টলারেন্স’ নীতিতে বিশ্বাসী। এই ধরণের প্রশিক্ষণের মাধ্যমে কর্মীরা যাতে আরও সচেতন হয় এজন্য ভবিষ্যতে আরও অ্যাডভোকেসি কার্যক্রম গ্রহণ করবে ইউসেপ।খবরঃ বিজ্ঞপ্তির