জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের
জন্মদিন উপলক্ষে খুলনা সাংবাদিক ইউনিয়নের
আয়োজনে অনুষ্ঠিত স্কুল শিক্ষার্থীদের
চিত্রাঙ্কন, আবৃত্তি ও হাতের লেখা
প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে আজ
সোমবার (২০ মার্চ) বিকেল ৪ টায় পুরস্কার
বিতরণ করা হবে। এসময় সরকারের অর্থায়নে
নির্মিত স্বল্পদৈর্ঘ চলচ্চিত্র ‘ যুদ্ধজয়ের
কিশোর নায়ক’ প্রদর্শিত হবে। অনুষ্ঠানে
প্রধান অতিথি থাকবেন খুলনা জেলা
আইনজীবী সমিতির সভাপতি এ্যাড. সাইফুল
ইসলাম। খুলনা প্রেস ক্লাবের লিয়াকত আলী
মিলনায়তনে এ অনুষ্ঠানে ইউনিয়নের সদস্যসহ
কর্মরত সকল সাংবাদিকদের উপস্থিত থাকার জন্য
সংগঠনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান
রিয়াজ অনুরোধ জানিয়েছেন।খবরঃ বিজ্ঞপ্তির