খুলনা নগরীর গোলক মনি শিশু পার্ক চত্বরে দুই দিনব্যাপী তথ্যমেলা ২০২৩

“জানবো জানাবো, দুর্নীতি রুখবো’ এই স্লোগানকে সামনে রেখে জেলা প্রশাসন খুলনা ও সচেতন নাগরিক কমিটি (সনাক) খুলনা’র

যৌথ আয়োজনে খুলান নগরীর গোলক মনি শিশু পার্ক (ধর্ম সভার সন্নিকটে) চত্বরে আগামী ২০ ও ২১ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ দুই দিনব্যাপী তথ্যমেলা আয়োজন করা হয়েছে। আগামী ২০ মার্চ ২০২৩, সোমবার, সকাল ১০ টায় তথ্যমেলা উদ্বোধন করা হবে । উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনানগরীর সুযোগ্য মেয়র জনাব তালুকদার আব্দুল খালেক। ২১ মার্চ ২০২৩ সমাপনী দিনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্টেট, খুলনা জনাব খন্দকার ইয়াসির আরেফীন। উল্লেখ্য, তথ্যমেলায় ২ দিনব্যাপী তথ্য অধিকার আইন ২০০৯ এর যথাযথ বাস্তবায়ন ও ব্যাপক জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা, স্কুল ও কলেজের ছাত্র- ছাত্রীদের উন্মুক্ত কুইজ প্রতিযোগিতা, বিতর্ক প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের তথ্য মেলায় ২২টি সরকারি ও ৬ টি বেসরকারি প্রতিষ্ঠানসহ মোট ২৮টি প্রতিষ্ঠান অংশগ্রহণ করবে।খবরঃ বিজ্ঞপ্তির