‘বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না’ প্রধানমন্ত্রীর এ নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামী ২২ মার্চ সকাল সাড়ে ১০টায় তৃতীয় পর্যায়ের অবশিষ্ট ও চতুর্থ পর্যায়ের নির্ধারিত গৃহসমূহ উপকারভোগী পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করবেন। এ উপলক্ষ্যে আজ ২০ মার্চ সকাল ১১টায় খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ারকর্মীদের সাথে মতবিনিময় এবং প্রেসব্রিফিং এর আয়োজন করা হয়েছে। মতবিনিময় এবং প্রেসব্রিফিং করবেন খুলনার জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন।
প্রেসব্রিফিং এ খুলনার কর্মরত সকল ইলেক্ট্রনিক ও প্রিন্ট মিডিয়ারকর্মীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন জেলা প্রশাসক।খবরঃ বিজ্ঞপ্তির