ফাইল ছবি।
নিউজ ডেস্কঃ
বঙ্গোপসাগরে ঝাঁকে ঝাঁকে রূপালি ইলিশ ধরা পড়ছে। প্রচুর পরিমাণ
রোববার সকাল থেকেই ট্রালারভর্তি ইলিশগুলো ঝুড়িতে করে এনে কক্সবাজার ফিশারি ঘাট মৎস্য আড়তে ফেলছেন শ্রমিকরা।ব্যস্ততা বেড়েছে আড়তদারদের।
সেখান থেকে কার্টনে ভরা ইলিশ ট্রাক ও অন্যান্য গণপরিবহনের ছাদে করে চলে যাবে দেশের বিভিন্ন এলাকায়।এক-একটা মাছের ওজন হবে দেড় কেজির মতো।
ব্যবসায়ীরা বলেন, মাছের সরবরাহ ভালো। তবে বড় মাছের দাম অনেক। ১ কেজির বেশি (১২০০ গ্রাম) ওজনের ইলিশ ১০০ পিস বিক্রি হচ্ছে ১ লাখ ৫০ থেকে ১ লাখ ৮০ হাজার টাকায়। মাঝারি আকারের ইলিশ (৬০০ থেকে ৭০০ গ্রাম) বিক্রি হচ্ছে ৮০ হাজার থেকে ১ লাখ টাকায়।
এ ছাড়া বড় আকারের ইলিশের কেজি ১২০০ টাকা, মাঝারি ৮০০ থেকে ৯০০ টাকা ও ছোট (২০০ গ্রাম) ৫০০ টাকা।