নিউজ ডেস্কঃ
জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার মরদেহ যুক্তরাষ্ট্র থেকে দেশে পৌঁছেছে।আজ দুপুরে তার জন্মস্থান গাইবান্ধার সাঘাটায় নেয়া হবে।আজ সোমবার (২৫ জুলাই) সকাল পৌনে ৯টার দিকে এমিরেটস এয়ারলাইনসের একটি ফ্লাইটে তার মরদেহ ঢাকায় আনা হয়।
ঢাকা থেকে সশস্ত্র বাহিনীর হেলিকপ্টারে দুপুর ১টা ৪০ মিনিটে তার মরদেহ পৌঁছাবে সাঘাটা উপজেলার বোনারপাড়া কাজী আজাহার আলী উচ্চ বিদ্যালয় মাঠে।
এর আগে ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়ার প্রথম জানাজা সোমবার (২৫ জুলাই) সকাল সাড়ে ১০টায় জাতীয় ঈদগাহ মাঠে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় জানাজা বিকেল ৩টায় গাইবান্ধার সাঘাটার ভরতখালী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মায়ের পাশে অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়াকে সমাহিত করা হবে।
প্রসঙ্গত,ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া শুক্রবার (২২ জুলাই) দিবাগত রাত ২টার দিকে (নিউইয়র্ক সময় বিকেল ৪টা) যুক্তরাষ্ট্রের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।