যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস-২০২৩ উদযাপনের লক্ষ্যে খুলনা বিভাগীয় শ্রম দপ্তরের উদ্যোগে প্রতি বছরের ন্যায় এ বছরও স্মরণিকা প্রকাশ করা হবে। স্মরণিকা সমৃদ্ধ করার লক্ষ্যে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের শ্রম দপ্তর, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর এবং বিভিন্ন পর্যায়ের সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, জনপ্রতিনিধি, বিশিষ্ট ব্যক্তিবর্গ, মালিক ও শ্রমিক প্রতিনিধি এবং সাধারণ শ্রমিকদের কাছ থেকে লেখা আহবান করা হয়েছে।
মহান মে দিবসের তাৎপর্য ও গুরুত্ব অনুধাবন করে এক বা একাধিক লেখার সফট (নিকশ ফন্টে, এডিটেবল ওয়ার্ড ফরমেটে) ও হার্ড কপি অসীম কুমার বিশ^াস, সহকারী পরিচালক, বিভাগীয় শ্রম দপ্তর, ১৫০ খানজাহান আলী সড়ক, পশ্চিম রূপসা, খুলনায় জমা দিতে হবে। ইমেইল: biswasbge48@gmail.com মোবাইল নম্বর ০১৭৫৯-০৪৫৯৩৯ এই ঠিকানায় আগামী ৫ এপ্রিল তারিখের মধ্যে লেখার শিরোনাম, লেখকের পরিচয় (নাম, পদবি, প্রতিষ্ঠানের নাম, মোবাইল নম্বর, ইমেইল) ও এক কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি প্রেরণ করতে হবে। খবরঃ বিজ্ঞপ্তির