পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন দুই দিনের সফরে আজ ১৪ মার্চ খুলনা আসছেন।
সফরসূচি অনুযায়ী মন্ত্রী ১৫ মার্চ সকাল ১১টায় খুলনা জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে পরিবেশ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন ‘শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্প’ এর আওতায় আয়োজিত কর্মশালায় যোগদান করবেন। বিকালে তিনি ঢাকার উদ্দেশ্যে খুলনা ত্যাগ করবেন। খবরঃ বিজ্ঞপ্তির