দেশে করোনার বুস্টার ডোজ সাময়িক বন্ধ করা হয়েছে

নিউজ ডেস্কঃ
দেশে কারোনাভাইরাসের টিকার বুস্টার ডোজ সাময়িক বন্ধ করা হয়েছে। টিকা স্বল্পতায় তৃতীয় ও চতুর্থ ডোজের টিকা আপাতত বন্ধ করা হয়। কোভ্যাক্স থেকে টিকা পেলে এক থেকে দুই সপ্তাহের মধ্যে আবারও এ টিকা দেয়া শুরু হবে।

বুধবার মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের নতুন ভবনে কোভিড ১৯ এর টিকার বর্তমান অবস্থা শীর্ষক এক সংবাদ সম্মেলনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (পরিকল্পনা) এসব কথা বলেন।

এসময় আহমেদুল কবীর বলেন, করোনার জন্য আমাদের গুরুত্ব দেয়া করোনাভাইরাসের প্রথম ও দ্বিতীয় ডোজের প্রায় ৯৬ শতাংশ টিকা দেয়া হয়েছে। আমরা প্রায় ১৫ কোটি প্রথম ডোজ, ১৪ কোটি দ্বিতীয়, তৃতীয় বা বুস্টার ডোজ প্রায় ৭ কোটি, চতুর্থ বা সেকন্ড বুস্টার ডোজ দিয়েছি ৩১ লাখ ৪৮ হাজার ৯৮৮ ডোজ টিকা। তথ্যঃ অনলাইন।

তিনি বলেন, আমরা কোভ্যাক্সের কাছে বুস্টারের টিকার জন্য আবেদন করেছি। এ মূহুর্তে আমাদের কাছে থাকা বুস্টারের মজুদ শেষ। এ কারণে চতুর্থ ডোজ আপাতত কিছু দিন বন্ধ থাকবে।