ভোটার হব নিয়ম মেনে, ভোট দিব যোগ্যজনে’ এই প্রতিপাদ্য সামনে রেখে আজ ২ মার্চ খুলনায় জাতীয় ভোটার দিবস-২০২৩ উদযাপন করা হবে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানের মধ্যে রয়েছে দিবসের উদ্বোধন, আলোচনা সভা, স্মার্ট জাতীয় পরিচয়পত্র বিতরণ ও ভোটার নিবন্ধন।
২ মার্চ সকাল ১০টায় খুলনা আঞ্চলিক নির্বাচন কার্যালয় চত্বরে উদ্বোধন অনুষ্ঠান এবং পরে কার্যালয়ের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এসকল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোঃ হুমায়ুন কবির।খবরঃ বিজ্ঞপ্তির