খুলনায় ‘‘উচ্চ রক্তচাপ পরীক্ষা ও শনাক্তকরণ’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

 

‘‘উচ্চ রক্তচাপ পরীক্ষা ও শনাক্তকরণ’’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা আজ রবিবার
সকালে খুলনা নগর স্বাস্থ্য ভবনে অনুষ্ঠিত হয়। সিটি মেয়র তালুকদার আব্দুল
খালেক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মশালার উদ্বোধন করেন।
বাংলাদেশের নগর জনস্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় দাতা সংস্থা
সেভ দ্যা চিলড্রেন-এর সহযোগিতায় কেসিসি’র স্বাস্থ্য বিভাগ এ
প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।
কর্মসূচি উদ্বোধনকালে সিটি মেয়র ভেজাল খাদ্যদ্রব্য গ্রহণকে উচ্চ
রক্তচাপে আক্রান্ত হওয়ার অন্যতম কারণ হিসেবে উল্লেখ করে বলেন, অসাধু
ব্যবসায়ীরা অধিক মুনাফার আশায় খাদ্যে ভেজাল মিশ্রণ করে। এতে উচ্চ
রক্তচাপসহ মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। তিনি উচ্চ রক্তচাপের কুফল
সম্পর্কে জনগণকে অবহিতকরণের লক্ষ্যে ব্যাপক প্রচারনা চালাতে সংশ্লিষ্ট
সকলের প্রতি আহবান জানান।
দেশে ব্যাপক হারে উচ্চ রক্তচাপের প্রকোপ বাড়ছে। সচেতনতা সৃষ্টি ও পরিমিত
খাদ্যাভ্যাস করা গেলে এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব বলে সভায় জানানো হয়।
এছাড়া গৃহীত প্রকল্পের আওতায় উচ্চ রক্তচাপ সনক্তকরণের লক্ষ্যে প্রাথমিক
পর্যায়ে নগরীর ৮টি ওয়ার্ডে ক্যাম্পেইনের আয়োজন এবং কমিউনিটি
এলাকার ৭ হাজার প্রাপ্ত বয়স্ক নাগরিককে চিকিংসা সেবা প্রদান করা হবে
বলে উল্লেখ করা হয়।
কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল
ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন
কেসিসি’র স্বাস্থ্য বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মো: মনিরুজ্জামান ও
সচিব মো: আজমুল হক। স্বাগত বক্তৃতা করেন কেসিসির প্রধান স্বাস্থ্য
কর্মকর্তা ডা: স্বপন কুমার হালদার। উচ্চ রক্তচাপের কুফল সম্পর্কে আলোচনা
করেন সেভ দ্যা চিলড্রেন এর ইউএসসিডিসি’র প্রজেক্ট ম্যানেজার ডা:
ফাইজা রাহেলা ও কেসিসির স্বাস্থ্য কর্মকর্তা ডা: শরীফ শাম্মিউল ইসলাম। খবরঃ বিজ্ঞপ্তির