সমাজের অসহায় দু:স্থ এবং অনগ্রসর শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান এবং শিক্ষা ও সংস্কৃতি মানোনয়ন্ননে গবেষণাধর্মী কার্যক্রম পরিচালনার লক্ষ্যে শাহনওয়াজ আলী শিক্ষা ও গবেষণা ফাউন্ডেশন নামে সম্পূর্ণ অরাজনৈতিক এবং জনকল্যাণমূলক একটি সংগঠনের আত্মপ্রকাশ হয়েছে। এ লক্ষ্যে গত ২ডিসেম্বর শুক্রবার রাত ৮টায় দিলখোলা রোডস্থ কার্যালয়ে বিশিষ্ট শিক্ষানুরাগী এবং সমাজ সেবক রোটা: এস এম শাহনওয়াজ আলীর সভাপতিত্বে সংগঠনের প্রাথমিক সভা অনুষ্ঠিত হয়। সবায় সংগঠনের গঠনতন্ত্র এবং কার্যনির্বাহী কমিটি অনুমোদন হয়। প্রতিষ্ঠাকালীন এই দ্বি-বার্ষিক কমিটিতে সভাপতি এস এম শাহনওয়াজ আলী, সহ সভাপতি মো: ওয়াহেদুজ্জামান মনি, সাধারণ সম্পাদক সৈয়দ মিজানুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ মান্নান বাবলু, অর্থ সম্পাদক শেখ সাইদুর রহমান সাইদ এবং নির্বাহী সদস্য হিসেবে জান্নাত নাজিলা, মো: হাবিবুল বাসার সুমন, এস এম ফারহান সাদিক উচ্ছ্বাস এবং এস এম রায়হান সাদিক আভাসকে অনুমোদন দেয়া হয়।
প্রাথমিকভাবে বিভিন্ন কার্যক্রম চলমান রাখার জন্য সভাপতি এস এম শাহনওয়াজ আলী সংগঠনের ফান্ডে ৫ লক্ষ টাকা প্রদানের ঘোষণা দেন। ইতোমধ্যে সংগঠন খুলনা বিশ^বিদ্যালয়ের একজন অস্বচ্ছল মেধাবী ছাত্রীর মাস্টার্স এবং বিএসসি পরীক্ষা পর্যন্ত যাবতীয় খরচ বহনের দায়িত্ব গ্রহণ করেছে। একইসাথে খুলনার অন্যান্য বিশ^বিদ্যালয় এবং শিক্ষা প্রতিষ্ঠানের কিছু অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীদেরও শিক্ষাবৃত্তি প্রদান করা হবে। এ ধরণের সংগঠণের উদ্যোগ নেয়ায় সভার শেষে উপস্থিত নিতৃবৃন্দ সভাপতিকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং এই সংগঠনের কার্যক্রম শিক্ষা ও সংস্কৃতির বিকাশে যথাযথ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন। খবরঃ বিজ্ঞপ্তির