বিদ্যুৎ, জ¦ালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দুই দিনের সফরে আগামীকাল ৫ আগস্ট বুধবার যশোর আসছেন।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী ৫ আগস্ট সকাল ১০টায় যশোর জেলা প্রশাসনের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে বর্ণাঢ্য শোভাযাত্রায় প্রধান অতিথি হিসেবে ও জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পমাল্য অর্পণ করবেন। তিনি দুপুর ১২টায় যশোর জেলা শিল্পকলা একাডেমি অডিটোরিয়ামে জুলাই শহিদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করবেন। খবরঃ বিজ্ঞপ্তির