যানজট নিরসনের লক্ষ্যে আজও খুলনা মহানগরীতে অনিবন্ধনকৃত ইজিবাইক আটক অভিযান পরিচালিত

যানজট নিরসনের লক্ষ্যে আজও (সোমবার) খুলনা মহানগরী এলাকায় চলাচলরত বহিরাগত ও অনিবন্ধনকৃত ব্যাটারী চালিত ইজিবাইক আটক অভিযান পরিচালিত হয়েছে। খুলনা সিটি কর্পোরেশন ও খুলনা মেট্রোপলিটন পুলিশের ট্রফিক বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করে।

অভিযানের ২য় দিনে বহিরাগত ও অনিবন্ধনকৃত ২৩টি ইজিবাইক আটক করে জোড়াগেটস্থ ট্রাফিক অফিসে হস্তান্তর করা হয়। নগরবাসীর স্বাচ্ছন্দে চলাচলের সুবিধার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

কেসিসি’র সিনিয়র লাইসেন্স অফিসার মো: মনিরুজ্জামান রহিম, মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মল্লিক তাজুল হক, কেসিসি’র লাইসেন্স অফিসার শেখ মো: দেলওয়ার হোসেনসহ লাইসেন্স ইন্সপেক্টর এবং কেএমপি’র পুলিশ সদস্যগণ অভিযানে অংশগ্রহণ করেন।  মখবরঃ বিজ্ঞপ্তির