নির্বাচিত সরকার ছাড়া ঋণের অর্থ দেবে না, আইএমএফের নতুন সিদ্ধান্ত

নিউজ ডেস্কঃ

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের বিষয়ে নতুন নির্দেশ দিয়েছে।

তারা জানিয়েছে, নির্বাচিত সরকার ছাড়া কিস্তির অর্থ ছাড়বে না এবং নতুন সরকারের সঙ্গে আলোচনা ও চলমান সংস্কার কার্যক্রমের প্রতিশ্রুতি নেওয়ার পরই অর্থ প্রদান করা হবে।

ঋণের ষষ্ঠ কিস্তি থেকে প্রায় ৮০ কোটি ডলার পাওয়ার কথা ছিল।

সম্প্রতি ওয়াশিংটনে বিশ্বব্যাংক ও আইএমএফ-এর বার্ষিক সভার সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর আইএমএফ-এর সঙ্গে বৈঠক করেন। সেখানে আইএমএফ ইঙ্গিত দিয়েছে, নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে ঋণ ও সংস্কার শর্তের বিষয়ে আলোচনা করতে চায়।