ভাষা সৈনিক ও সাবেক সাংসদ এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী আজ 

নিউজ ডেস্কঃ

বিএনপি চেয়ারপারসনের প্রয়াত উপদেষ্টা ভাষা সৈনিক ও সাবেক সংসদ সদস্য এম নুরুল ইসলাম দাদু ভাইয়ের ৫ম মৃত্যুবার্ষিকী আজ। তিনি খুলনার মহানগর বিএনপি’র প্রতিষ্ঠাতা সভাপতি ।খুলনা মহানগর বিএনপি নুরুল ইসলাম দাদু ভাইয়ের মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদার সাথে পালন কর্মসূচি গ্রহণ করেছে । কর্মসূচির মধ্যে রয়েছে বেলা ১১টায় দলীয় কার্যালয় মরহুমের রাজনৈতিক জীবনের ওপর আলোচনা সভা ও রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করবেন খুলনা মহানগর বিএনপি আহবায়ক এড. শফিকুল আলম মনা ।