ছবিঃ পাকিস্তানের সেনা অভিযানে নিহত বাংলাদেশী তরুন। বিবিসি বাংলা।
নিউজ ডেস্কঃ
পাকিস্তানের নিষিদ্ধ সংগঠন তেহরিক-ই-তালেবান (টিটিপি) ১৭ সদস্য নিহতের ১ জন বাংলাদেশি মাদারীপুরের তরুণ ফয়সাল মোড়ল।
পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর গুলিতে যে বাংলাদেশি তরুণ নিহত হওয়ার খবর সংবাদমাধ্যমে এসেছে, এই বাংলাদেশী তরুন দুবাই যাওয়ার কথা বলে দেড় বছর আগে দেশ ছাড়েন বলে তার পরিবার জানিয়েছে।
গত শুক্রবার রাতে
খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর অভিযানে ১৭ সদস্য নিহতের ঘটনা ঘটে ।
তথ্য অনুযায়ী,যাওয়ার কথা দুবাই, অথচ পাকিস্তানে গিয়ে যোগ দেয় নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘তেহরিক-ই-তালিবান’-এ।
দেশটির সংবাদমাধ্যম সামা টিভিতে, তাদের মধ্যে একজন বাংলাদেশি রয়েছেন বলে খবর প্রচারিত হয়। সামা টিভি তার নাম – পরিচয় সেখানে প্রকাশ করা হয়নি।
দেশ ছাড়ার আগে রাজধানী ঢাকার জগন্নাথপুরের বিভিন্ন মসজিদের সামনে আতর বিক্রি করতো ফয়সাল মোড়ল। তার মা-বাবা, আত্মীয়স্বজন, পাড়া-প্রতিবেশীরাও জানতো না পাকিস্তানে গিয়ে গুলিতে নিহত হবে ২১ বছরের ফয়সাল।
জানা যায়, নিহত ফয়সাল মোড়ল মাদারীপুর সদর উপজেলার কালিকাপুর ইউনিয়নের ছোট দুধখালী গ্রামের আব্দুল আউয়াল মোড়লের ছেলে। বাবা পল্লী বিদ্যুৎ অফিসের ইলেক্ট্রিশিয়ান এবং বড় ভাই আরমান হোসেন দারাজের ডেলিভারিম্যান হিসেবে কাজ করেন। মা চায়না বেগম গৃহিণী।
জানা গেছে, দুবাই হিজামা সেন্টারে চাকরির জন্য যাচ্ছেন জানিয়ে ২০২৪ সালের মার্চ মাসে দেশ ছাড়েন ফয়সাল।