বিএনপির মহাসচিব পদে কি পরিবর্তনের আভাস- জনাব মির্জার পরিবর্তে সালাউদ্দিন আহমেদ? 

তবে কি বর্তমানে বাংলাদেশের সব থেকে বড় রাজনৈতিক দল বিএনপির মহাসচিব পরিবর্তনের আভাস জারি হয়েছে? অনেকটা ধারনার উপর থেকে প্রেক্ষিত বাস্তবতায় বলছে -BNP মহাসচিব পদে হয়তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর আর থাকছেন না নয়।থাকতে পারছেন না।বলা যায় – পাবলিক যেটা বলে সুদি মহাজনের মেটিকুলাস ডিজাইনের আছর এবার হয়তো বিএনপির উপর পড়েছে। 

জনমনে,নানা প্রশ্ন থাকলেও প্রাপ্ত তথ্য মোতাবেক তারেক রহমানের কথিত শিক্ষা জীবনের টিউটর ও তাদের আত্মীয় বর্তমান বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ মির্জা ফখরুলের স্থলভিসিক্ত হতে পারেন।

 

তাছাড়া, ৫ আগস্ট ২৪ পরবর্তী ভারত থেকে ফেরা এবং বিএনপির পলিটিক্যালি ফ্রন্ট লাইনের মধ্যমনি হিসাবে সালাউদ্দিন আহমেদের কার্যক্রম চোখে পড়ার মতো । 

 

তারপরও একটা কথা আছে- “রাজনীতিতে শেষ বলে কিছু নাই।”

 

আমাদের সাধারণ মানুষের দেখে যেতে হবে।

 

নিরেট এবং শুদ্ধ বাস্তব হল- শেখ হাসিনা সরকারকে (সুক্ষ) মেটিকুলাস ডিজানেই ক্ষমতাচ্যুত করা হয়েছে- সেটা জনাব ইউনুস ইনিয়ে বিনিয়ে বলা কিংবা আমেরিকায় ক্লিনটন ফাউন্ডেশনে মাস্টার মাইন্ড হিসাবে মাহফুজ আলমকে পরিচয় দান করা সব হতে বড় প্রমাণ ।

 

মোদ্দা কথা হল -দেশের রাজনৈতিক সচেতন ব্যক্তিজনদের স্পষ্ট কথা -“সামনে বাংলাদেশের জন্য কোন ভালো সময় আসছে না।”

দেশের মানুষের নিরাপত্তার জন্য একটা বৈধ সরকার ছাড়া যে কোন নির্বাচন যে প্রশ্নবিদ্ধ হবে-সেটা নিশ্চিত। সুতারাং প্রাসঙ্গিক আর বাস্তবসম্মত পদক্ষেপ ব্যাতিত-রাস্ট্রের স্থিতিশীলতা ফিরবে কি করে ?