।।সম্পাদকীয় ।।
জনাব ফজলুর রহমান একজন বীর মুক্তিযোদ্ধা। কিশোরগঞ্জের মুজিব বাহিনী ইউনিটের প্রধান ছিলেন।১৯৭১ সালে সামরিক শাখা ছিল মুক্তবাহিনী।
বাংলাদেশের নুন- ভাত খেয়ে আমরা বেড়ে উঠলাম। আর মুক্তিযুদ্ধে লাখো লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জন আজকের বাংলাদেশ কে লাল স্বাধীনতায় ভুষিত করার স্পধা’ আমাদের কে দিয়েছে ?
এখানে জনাব ফজলুর রহমান মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হিসেবে তাকে দেখার চেষ্টা করা উচিৎ। তার সবথেকে বৃহৎ পরিচয় তিনি একজন বীর মুক্তিযোদ্ধা। এটাই বিবেচ্য বিষয়।
আরেকটি বিষয় স্মরণ রাখা প্রয়োজন: জনাব ফজলুর রহমান বিগত আওয়ামী লীগ সরকারের একজন কঠোর সমালোচক ছিলেন।
এখন সাধারণ মানুষের অভিমত হলো – বিএনপি আজ এত বড়ো মাপের একজন রাজনৈতিক নেতাকে (অসংবিধানিক সরকারের) প্রেশারে পড়ে শোকজ কোন বিবেক নিয়ে করলেন?
“ক্ষমতার মোহে ধরাকে সরাজ্ঞান করলে- ফলাফল কখনো ভালো হয় না। “
বাংলাদেশের সামনের সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট কোন দিকে ধাবিত হবে?- এমুহুর্তে গনক ঠাকুরের মতো বলা দেওয়া কঠিন নয়।খুব কঠিন।
জয় হোক মানবতার। জয় হোক সত্যের।