অর্থনীতিবিদ আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ,রিমান্ড আবেদন নাকচ

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় গ্রেপ্তার অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাতকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

আজ শুক্রবার দুপুরে আবুল বারকাতকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। আদালত সূত্র জানায়, দুদকের মামলায় তাঁর তিন দিনের রিমান্ড চাওয়া হয়। অন্যদিকে এই রিমান্ড আবেদন নাকচের আরজি জানায় আসামিপক্ষ। রিমান্ড আবেদনের বিষয়ে পরে শুনানি হবে উল্লেখ করে তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত।