খুলনা মহেশ্বরপাশা এলাকায় সাবেক যুবদল নেতাকে গুলি করে হত্যা 

নিউজ ডেস্কঃ

খুলনায় সাবেক এক যুবদলের নেতাকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা । আজ শুক্রবার দুপুরে নগরীর দৌলতপুর থানার মহেশ্বরপাশা পশ্চিম পাড়ায় নিজ বাড়ির সামনে মোল্লা মাহবুবুর রহমান নামে সাবেক যুবদলের নেতাকে গুলি করা হয়। পরে দুর্বৃত্তরা তার মৃত্যু নিশ্চিত করতে কুপিয়ে পায়ের রগ কেটে দেয়।

জানা গেছে, মৃত মাহবুবুর রহমান মহেশ্বরপাশা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা মো. আব্দুল করিম মোল্লার ছেলে।

 

ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার দুপুরে বাড়ির সামনে মাহবুবুর রহমান  নিজের প্রাইভেটকার পরিষ্কার করছিলেন । এ সময় মোটরসাইকেলে করে আসা তিন ব্যক্তি গাড়ির সামনে দাঁড়িয়ে তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। মাহবুব গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। এ সময় দুর্বৃত্তরা মৃত্যু নিশ্চিত করতে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পায়ের রগ কেটে দেয়।

 

উল্লেখ্য, মাদক বিক্রি নিয়ে এলাকার আরেকটি গ্ৰুপের সঙ্গে তার বিরোধ চলছিল। এর জেরে আগেও কয়েকবার তার ওপর হামলা হয়।