মুরাদনগরে মাদকের সাথে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্কঃ

মাদকের সঙ্গে জড়িত থাকার অভিযোগে একই পরিবারের তিনজনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে কুমিল্লার মুরাদনগরের উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন আকবপুর ইউনিয়নের কড়াইবাড়ি গ্রামে ।

 

প্রাপ্ত তথ্যে জানা গেছে, ওই পরিবারের সদস্যরা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এ নিয়ে এলাকাবাসীর সঙ্গে তাদের বিরোধ ছিল। বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে নতুন করে বাকবিতণ্ডা ও হাতাহাতি হয়। একপর্যায়ে উত্তেজিত লোকজন গণপিটুনি ও কুপিয়ে তাদের হত্যা করে।

 নিহতরা হচ্ছেন- রোকসানা আক্তার রুবি, তার ছেলে রাসেল মিয়া ও মেয়ে জোনাকি।

বিষয়টি  নিশ্চিত করে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমান গণমাধ্যমকে জানিয়েছেন,, ‘গ্রামবাসীরা অভিযোগ করেছেন, নিহতরা দীর্ঘদিন ধরে মাদক চোরাকারবারের সঙ্গে জড়িত। আমরা ঘটনা তদন্ত করছি।